শ্রীপুরের কাজলী কলেজিয়েট স্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালিত- দৈনিক মাগুরা | দৈনিক মাগুরা
    শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

    শ্রীপুরের কাজলী কলেজিয়েট স্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালিত- দৈনিক মাগুরা

    নিজস্ব সংবাদদাতা
    • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
    • ৮৮৯ জন দেখেছেন
     “টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য” এই  প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী বাজারে অবস্থিত কাজলী কলেজিয়েট স্কুলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৮ মার্চ ২০২২ সকালে স্কুলের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যআন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ইন্সট্রাক্টর আহমেদ শাহ আল মাহফুজ, সিনিয়র শিক্ষক মালা হোসেন, প্রভাষক ইংরেজি বিপুল কুমার দেবনাথ প্রমুখ।

    নারী দিবস উপলক্ষে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: দৈনিক মাগুরা

    আলোচনা সভায় মোঃ আশরাফুল ইসলাম আন্তর্জাতিক নারী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
     এ আয়োজনে উপলক্ষে সম্মেলন কক্ষে আলোচনা সভার শুরুতে  উপস্থিত নারী সহকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

    Please Share This Post in Your Social Media

    More News Of This Category
    © ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
    Theme Designed BY Kh Raad ( Frilix Group )