1. dainikmagura@gmail.com : magura :
ঢাকার একটি ছবি মাগুরা শ্রীপুরে আটককৃত ডাকাতদল বলে ফেসবুকে প্রচার | দৈনিক মাগুরা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ঢাকার একটি ছবি মাগুরা শ্রীপুরে আটককৃত ডাকাতদল বলে ফেসবুকে প্রচার

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫৫ জন দেখেছেন

গুজবে ছেয়ে যাচ্ছে যেন ফেসবুক। আর তা গত মধ্য রাত থেকে। বিষয় ছিলো মাগুরা শ্রীপুর উপজেলায় ডাকাত দলের শঙ্কা নিয়ে। স্থানীয় সাংবাদিক ও কিছু বিশিষ্ট লোক নানা জায়গা থেকে এই ডাকাত আছে এলাকা নিয়ে পোষ্ট দিয়ে থাকেন। রাত ২ টা পযন্তু ফেসবুকে এসব পোষ্ট দেখতে পাওয়া যায়। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করে।

রাত ১ টার পর থেকে মাগুরা কেন্দ্রিক কিছু ব্যক্তির আইডিতে একটি ছবি ব্যবহার করা হয়। যেখানে বেশকিছু তরুনের ছবি খালিগায়ে দাড়িয়ে থাকতে দেখা যায়। দাবি করা হয় এরা শ্রীপুরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে।

ছবিটি দৈনিক মাগুরা ফ্যাক্ট চেক গ্রুপের হাতে আসে। ছবিটি যাচাই করতে গিয়ে দেখা যায়। এটি ২০২৪ সালের ৮ আগষ্ট ঢাকা ইসিবি এলাকা থেকে সেনাবাহিনীর হাতে আটককৃত কয়েকজন ডাকাতের ছবি। যা প্রকাশ করে কয়েখটি গনমাধ্যমে।

https://www.tbsnews.net/videos/overnight-gunfire-ecb-why-912141

এদিকে শ্রীপুরে ডাকাত আতঙ্ক ফেসবুকে এভাবে প্রচার করায় অনেকে আতংকিত হয়ে পড়েন। দায়িত্বশীল জায়গা থেকে অনেকে এই ভুয়া ছবি ব্যবহার করেন। যা শ্রীপুরের কোন ছবি নয়।

তবে শ্রীপুর থানায় সন্দেহভাজন চারজনকে পুলিশ আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। এ ছাড়া ডাকাত সন্দেহে কেউ আটক হয়নি বলে দৈনিক মাগুরাকে শ্রীপুর থানা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )