মাগুরায় ৯ কেজি গাজাসহ তিন মাদক কারবারি আটক (ভিডিও সহ) | দৈনিক মাগুরা
    শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

    মাগুরায় ৯ কেজি গাজাসহ তিন মাদক কারবারি আটক (ভিডিও সহ)

    নিজস্ব সংবাদদাতা
    • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
    • ৬০৮ জন দেখেছেন
    আটককৃত মাদক কারবারি। ছবি : দৈনিক মাগুরা

    মাগুরায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ কেজি গাজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
    বহস্পতিবার ( ৮সেপ্টেম্বর ) দুপুরে সদ থানায় উদ্ধার করা গাজা সহ আটক তিন জনকে গনমাধ্যমের সামনে হাজির করা হয়।

    ভিডিও দেখতে ক্লিক করুন:https://www.youtube.com/watch?v=YSsJAF5lLrE

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এদের মধ্যে রাজন বিশ্বাসকে কলকলিয়া পাড়া, বাটিকাডাঙ্গা গ্রাম থেকে আলিম ও বিল্লালকে ৮ কেজি গাজা সহ আটক করা হয়।

    এছাড়া শহরের মোল্ল্যা পাড়া এলাকা ১ কেজি গাজা উদ্ধার করা হয়। বুধবার রাতে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক ও গাজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ বিষয়ে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

     

    Please Share This Post in Your Social Media

    More News Of This Category
    © ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
    Theme Designed BY Kh Raad ( Frilix Group )