1. bot@local.invalid : Service Bot :
  2. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা রং মিস্ত্রী আটক | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

মাগুরায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা রং মিস্ত্রী আটক

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪১ জন দেখেছেন

মাগুরায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ( ১০ সেপ্টেম্বর ) দুপুরে সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নালিয়ারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটেছে। আটককৃত ওই যুবক শহরের নান্দুয়ালী গ্রামের আদিল শেখের ছেলে। পেশায় সে এক জন রং মিস্ত্রি।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ এনে বলেন, দুপুরে তার মেয়ে বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় তাদের বাড়ির পাশেই মহাসিন শেখের বাড়িতে রংমিস্ত্রির কাজ করছিলেন ওই যুবক। রংঙ্গের কাজ ফেলে আমার  শিশুটিকে কৌশলে মহাসিনের বাড়ির নিচ তলার বাথরুমে আটকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আসেপাশের লোক জড় হলে সে পালাবার চেষ্টা করে। পরে স্থানীয়রা অভিযুক্ত জাহাঙ্গীরকে পুলিশের হাতে তুলে দেয়।

পরে স্থানীয় ও পুলিশের কাছে শিশুকে পাশবিক নির্যাতনের কথা স্বীকার করেছেন।

এ ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি শোনার পরে এলাকায় পুলিশ পাঠিয়ে ওই গ্রাম থেকে তাকে আটক করি।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, অভিযোগ পেয়ে তাকে আটক করেছি। তদন্ত শেষে মামলার বিষয়ে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )