1. bot@local.invalid : Service Bot :
  2. dainikmagura@gmail.com : magura :
  3. noreply@dainikmagura.com : sys_81b81b0a :
মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগ বোন জামাই সহ চারজনকে আসামী করে মাগুরা সদর থানায় মামলা | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগ বোন জামাই সহ চারজনকে আসামী করে মাগুরা সদর থানায় মামলা

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩২৬ জন দেখেছেন

মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগ বোন জামাই সহ চারজনকে আসামী করে মাগুরা সদর থানায় মামলা

 

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় শিশুটির মা মোঃ আয়েশা আক্তার(৩৬)বাদী হয়ে চারজনকে আসামী করে মামলা রুজু করেছে মাগুরা সদর থানায়।শনিবার বেলা ১ টায় মামলাটি করা হয় বলে জানা গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কমকতা(ওসি)আইয়ুব আলী।

ওসি জানান,মামলাটিতে চারজনকে আসামী দেখানো হয়েছে। তাদের মধ্যে শিশুটির বড় বোনের শশুর মোঃ হিটু শেখ (৪২),তার স্ত্রী জাহেদা(৪৫),তাদের দুই ছেলে সজিব(১৮)ও মো রাতুল শেখ(২০)।

এজাহার সূত্রে থেকে জানা গেছে ,শিশুটির মা আয়েশা আক্তার অভিযোগ করেন চার মাস আগে বড় মেয়ের বিয়ে হয় হিটুর শেখের ছেলে সজিবের সাথে। বিয়েরর পর থেকে মেয়ের শশুর কু-প্রস্তাব দিতে থাকেন। এই ঘটনা সম্পর্কে অবহিত ছিল অন্যান্য আসামীরা যা এজহার সূত্রে দেখা যায়।

মামলার বাতি জানায়, গত মার্চ মাসের ১ তারিখে আমার ছোট মেয়ের আছিয়া খাতুন(০৮) বড় মেয়ের শশুর বাড়ি বেড়াতে যায়। এরপর গত ৬ মার্চ আনুমানিক সকাল ১০ টায় বড় মেয়ে মোবাইলে জানায় যে তার ছোট বোন অসুস্থ্য। পরে আমি বড় মেয়ের শশুর বাড়ি মাগুরা সদরের নীজনান্দুয়ীতে চলে আসি।

তখন আমি জানতে পারি যে আমার ছোট মেয়ে ৫ মার্চের রাতে বড় মেয়ে ও তার জামাই এর সাথে একই কক্ষে ঘুমিয়ে ছিলো।

এরপর গভীর রাতে বড় মেয়ে ঘুম থেকে জেগে দেখে তার ছোট বোন মেঝেতে পড়ে আছে। তখন ছোট বোন তার বড় বোনকে বলে তার গোপনাঙ্গ ব্যথা শুরু হয়েছে।এপর সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নেয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতী হলে ফরিদপুর ও পরে ঢাকায় নেয়া হয়।

বাদীর মা আরও উল্লেখ করেন, মাগুরা সদর হাসপাতালে মেয়েকে গাইনী বিভাগে ভর্তি কর হয়। প্রাথমকি ভাবে তখন তার ডাক্তারি পরীক্ষা করা হয়

এর পরে থেকে ঢাকা মেডিকেলে শিশুটির জরুরী ভাবে চিকিৎসা চলছে। যেজন্য মামলা করতে দেরী হলো বলে বাদী জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )