1. dainikmagura@gmail.com : magura :
ভারতপন্থি, পাকিস্তানপন্থি কোনো রাজনীতির ঠাঁই এ দেশে হবে না: নাহিদ | দৈনিক মাগুরা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ভারতপন্থি, পাকিস্তানপন্থি কোনো রাজনীতির ঠাঁই এ দেশে হবে না: নাহিদ

ডেস্ক রিপোর্ট
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন
ছবি-আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা সামনের কথা বলতে চান, স্বপ্ন আর সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চান।

অতীতে বিভাজনের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণকে ‘দুর্বল করে রাখার চেষ্টা’ হয়েছে মন্তব্য করে সেই পরিস্থিতি পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ২৬ বছর বয়সী এই তরুণ নেতা।

শুক্রবার বিকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )